Kachua News

?????? ?????? ???? ??? ????? ????????? ?????? ??????? ???? ????? ??????

Posted by Mohammad Mahiuddin on November 5, 2013 at 9:05 AM

কচুয়ায় বিএনপি নেতা আবু তাহের ভেন্ডারের সাটানো পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

কচুয়া প্রতিনিধি:

কচুয়া আসনের সাবেক সাংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনের একান্ত আস্থাভাজন, উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সোলেমান মিয়া ভেন্ডারের ছোট ভাই, ৮০ দশকের ছাত্র ফাউন্ডেশনের আহবায়ক ও উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের ভেন্ডারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাটানো পোস্টার ছিড়ে ফেলেছে কতিপয় লোকজন। গত শনিবার (২ নভেম্বর;) সন্ধ্যায় কচুয়া পৌর এলাকার সাব রেজিস্ট্রি অফিসের দেয়ালে সাটানোর ঘন্টা খানিক পর বেশকিছু পোস্টার ছিড়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    কচুয়া উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সদস্য মোঃ আবু তাহের ভেন্ডারের পরিবারের এক সদস্য জানান, শনিবার রাতে আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতার কতিপয় উশৃংখল যুবকরা এ পোস্টার ছিরে ফেলে দেয় বলে দাবী করেন। এ ঘটনায় আবু তাহের ভেন্ডারের পরিবারের সদস্যগন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।


কচুয়া: বিএনপি নেতা আবু তাহের ভেন্ডারের সাটানো পোস্টার ছিড়ে ফেলে কতিপয় লোক জন।


Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments