Kaxhua News
|
|
comments (0)
|
কচুয়ায় বিএনপি নেতা আবু তাহের ভেন্ডারের সাটানো পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ
কচুয়া প্রতিনিধি:
কচুয়া আসনের সাবেক সাংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনের একান্ত আস্থাভাজন, উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সোলেমান মিয়া ভেন্ডারের ছোট ভাই, ৮০ দশকের ছাত্র ফাউন্ডেশনের আহবায়ক ও উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের ভেন্ডারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাটানো পোস্টার ছিড়ে ফেলেছে কতিপয় লোকজন। গত শনিবার (২ নভেম্বর
সন্ধ্যায় কচুয়া পৌর এলাকার সাব রেজিস্ট্রি অফিসের দেয়ালে সাটানোর ঘন্টা খানিক পর বেশকিছু পোস্টার ছিড়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কচুয়া উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সদস্য মোঃ আবু তাহের ভেন্ডারের পরিবারের এক সদস্য জানান, শনিবার রাতে আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতার কতিপয় উশৃংখল যুবকরা এ পোস্টার ছিরে ফেলে দেয় বলে দাবী করেন। এ ঘটনায় আবু তাহের ভেন্ডারের পরিবারের সদস্যগন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

কচুয়া: বিএনপি নেতা আবু তাহের ভেন্ডারের সাটানো পোস্টার ছিড়ে ফেলে কতিপয় লোক জন।
|
|
comments (0)
|
কচুয়ায় ভুয়া তালাকনামা দেয়ায় কাজীর বিরুদ্ধে অভিযোগ ॥ সংবাদকর্মীকে হুমকী

ভূয়া কাজী আক্তার হোসেন
কচুয়া প্রতিনিধি:
কচুয়া উপজেলায় বিবাহ বিচ্ছেদের ঘটনা সর্ম্পকে তথ্য জানতে চাইলে সাংবাদকর্মীকে হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি দিয়েছে আশ্রাফপুর ইউনিয়নের নামধারী কাজী আকতার হোসেন। এ বিষয়ে গতকাল মঙ্গলবার কচুয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন দৈনিক চাঁদপুর বার্তার সংবাদকর্মী গাজী মোঃ রহমত উল্যাহ। আজ মঙ্গলবার সকালে ওই সংবাদকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কচুয়া থানায় জিডি নং ১৮৬, তারিখ ০৫/১১/২০১৩ইং।
সূত্রে জানা গেছে, ওই নামধারী কাজীর প্ররোচনা ও পরামর্শে শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের হাবীব উল্যাহর মেয়ে সালমা আক্তারকে পার্শ্ববর্তী কচুয়ার আশ্রাফপুর গ্রামের আবুল বাসারের ছেলে আবুল কালাম সম্প্রতি বিবাহ বিচ্ছেদ দেয়।
বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে দুই সন্তানের জননী সালমা আক্তার জানান, স্বামী আবুল কালাম এর সাথে আদালতে মামলা চলাকালীন সময়ে ওই কাজী ভুয়া তালাকনামা উপস্থাপন করে। সেখানে আমার নামের পরিবর্তে খুকি আক্তার নাম উল্লেখ করা হয়। যা নিয়ে আমি স্বামীর অধিকার ফিরে পেতে চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। মামলার প্রেক্ষিতে পুলিশ আমার স্বামী আবুল কালামকে গ্রেফতার করে এবং সে বর্তমানে জেল হাজতে রয়েছে।
এদিকে দৈনিক চাঁদপুর বার্তার বিশেষ প্রতিনিধি গাজী মো.রহমত উল্লাহ জানান, বিবাহ বিচ্ছেদের সংক্রান্ত বিষয়ে ওই কাজীর কাছে মোবাইলে তথ্য জানতে চাইলে সে গতকাল মঙ্গলবার সকালে উত্তেজিত হয়ে অশালীন ভাষায় গালমন্দসহ আমার হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি প্রদান করে। একপর্যায়ে সে হামলা-মামলাসহ প্রাণনাশের হুমকি দেয়। তিনি আরো জানান, আমি ওই কাজীর গাল-মন্দের ভয়েস রেকর্ড কচুয়া থানা পুলিশকে অবহিত করে সাধারন ডায়েরী করি। এ ঘটনায় সাংবাদিক গাজী রহমত উল্লাহ তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তহীনতায় ভূগছেন।
এদিকে এলাকা সূত্রে জানা গেছে- চাঙ্গিনী গ্রামের বড় বাড়ির আক্তার হোসেন দীর্ঘদিন যাবৎ নিজেকে এক বড় মাপের কাজী পরিচয় দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে এলাকায় নিরীহ লোকদের বিয়ে পড়ানো ও বিবাহ বিচ্ছেদের নাম করে লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে প্রতারনা করে আসছে।
|
|
comments (0)
|
কচুয়ায় আওয়ামীলীগের হরতাল বিরোধী মোটর শোভাযাত্রা
নিজস্ব প্রতিনিধি:
দেশব্যাপী ১৮ দলীয় জোটের ডাকা হরতারের দ্বিতীয় দিনে মোটর শোভা যাত্রা ও বিক্ষোভ মিছিল করেছে কচুয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে কচুয়া বিশ্বরোড থেকে একটি বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কচুয়া বাজার হয়ে রহিমানগর, জগতপুর, গুলবাহার, সাচার, পালাখালসহ উপজেলার বিভিন্নস্থানে প্রদক্ষিন করে। এতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছসেবকলীগ ও ছাত্রলীগের কয়েক’শ নেতাকর্মী অংশ গ্রহণ করে। এদিকে গতকাল মঙ্গলবার হরতালের দ্বিতীয় দিনে কচুয়ার চাঁংপুর শিমুলতলী মোড়ে বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আনোয়ার হোসেন মজুমদারের নেতৃত্বে নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছির করে। এসময় আওয়ামীলীগ নেতা ছফি উল্যাহ মেম্বার, ইসমাইল হোসেন, ওয়ালী উল্যাহ, স্বেচ্ছসেবক লীগ নেতা আব্দুল হালিম পাটওয়ারী, যুবলীগ নেতা শাহআলম প্রধান, মামুনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কচুয়া: আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের হরতাল বিরোধী মোটর শোভাযাত্রার একাংশ।